বিরল দর্পণ ডেস্ক:
দিনাজপুরের বিরলে আজ শনিবার সকাল ১০ টায়, উপজেলা অডিটোরিয়ামে, বাংলাদেশ স্কাউটস এর বাস্তবায়নে, প্রতিষ্ঠান প্রধান গণের স্কাউটিং উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস বিরল উপজেলা শাখার কমিশনার ও বিষ্ণুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আলী।
আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস জেলা শাখার সম্পাদক আকরাম হোসেন, আঞ্চলিক কমান্ডার আক্তারুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভার:) আরিফ ইকবাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারঃ) শাহাদৎ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, নলদিঘী-মাটিয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম ও বিরল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুলনেহার খানম।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।