বিরল দর্পণ ডেস্ক : সামাজিক বন বিভাগ দিনাজপুর রেঞ্জ এর নিয়ন্ত্রণাধীন বিরল উপজেলার ০৮নং ধর্মপুর ইউনিয়নের ধর্মজইন ফরেষ্ট বিটের আওতাধীন দীর্ঘদিনের জবর দখলকৃত ঘরবাড়ি উচ্ছেদ করে ১৫ শতক জমি উদ্ধার করে গাছের চারা রোপণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপুর ফরেস্ট বিটের বন কর্মকর্তা মহসিন আলী।
শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার ০৮নং ধর্মপুর ইউনিয়নের ধর্মজইন মৌজার ২৯৪ নম্বর দাগের জবর দখলে ০.১৫ একর বনভূমি বা ১৫ শতক জমি উচ্ছেদ করে সম্পূর্ণরূপে বন বিভাগের নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ধর্মপুর বিটের সকল কর্মকর্তা-কর্মচারীগণ’সহ অত্র এলাকার সচেতন মহলের সকল গুনিজন ও উপকারভোগী’গণ।
ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ধর্মপুর ফরেস্ট বিটের বন কর্মকর্তা মহসিন আলী।