বিরল দর্পণ ডেস্ক : বিরলে চারজন মাদকসেবী’কে জরিমানা’সহ বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।
মাদকসেবী বিরল বাজারের মৃত কৃষ্ণ রায়ের পুত্র পান্না কুমার (২৬)’কে মাদক সেবনের অপরাধে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০/- টাকা জরিমানা, একই এলাকার আবুল কালামের পুত্র সোহেল রানা (৩০)’কে মাদক সেবনের অপরাধে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০/- টাকা জরিমানা;
উপজেলার ০৫নং বিরল ইউনিয়নের বিরল বড়পুকুর গ্রামের মুনসেফ আলী’র পুত্র আরিফুল ইসলাম (৩৫)’কে মাদক সেবনের অপরাধে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- টাকা জরিমানা এবং উপজেলার ০৪নং শহরগ্রাম ইউনিয়নের মুটুকপুর (বটতলী বাজার) গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র মঞ্জুরুল ইসলাম (৪৫)’কে মাদক সেবনের অপরাধে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০/- টাকা জরিমানা করা হয়েছে।