প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৬, ৯:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৬, ৮:৩৯ পি.এম
বিসিএলের নতুন চ্যাম্পিয়ন তিহান অনলাইন
বিরল দর্পণ ডেস্ক : বিরল উপজেলার সকল খেলোয়াড়দের নিয়ে আয়োজিত টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো বিরল ক্রিকেট লীগ (বিসিএল)। আজ সোমবার (১৬ মার্চ) ফাইনাল ম্যাচের মহারণ দিয়ে শেষ হলো এই আসর। টুর্নামেন্টের ফাইনালে জুলাই ওয়ারিয়র্স'কে ২১ রানে হারিয়ে প্রথমবারের মত শিরোপা ঘরে তুলেছে রিমনের তিহান অনলাইন।
বিকালে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জুলাই ওয়ারিয়র্সের অধিনায়ক মুজাহিদ। ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রানের বড় স্কোর সংগ্রহ করে তিহান অনলাইন। দলের পক্ষে মাত্র ২৩ বলে ৭৭ রানের বিস্ফোরক ইনিংস উপহার দেন সুজন। এছাড়া জাহিদ ২৮ ও রানা ২৩ রান করেন।
জুলাই ওয়ারিয়র্সের পক্ষে মফিজুল ৩ ওভারে ৫৪ রান খরচায় ২টি উইকেট দখল করেন। এছাড়া শাহিনুর, আসিফ, আবু বক্কর সিদ্দিক ও ইবনে সাহাল ১টি করে উইকেট নেন।
১৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৫৩ রানে থামে জুলাই ওয়ারিয়র্স। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন শিশির। এছাড়া মাহি ৩২ ও মফিজুল ২৩ রান করেন।
তিহান অনলাইনের পক্ষে ৩ ওভারে মাত্র ৩৮ রান খরচায় ৩টি উইকেট নিয়েছেন জাহিদ। এছাড়া আলিফ ৩টি ও ১টি উইকেট নেন সজিব।
ম্যাচ শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি তুলে দেওয়া হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত