প্রিন্ট এর তারিখঃ মার্চ ১১, ২০২৬, ৮:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৬, ১০:১২ পি.এম
বিরলে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি’র দোয়া ও ইফতার মাহফিল
বিরল দর্পণ ডেস্ক : বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজিঃ নং-এস-১২০৬৮) বিরল উপজেলা শাখা’র উদ্যোগে আজ বুধবার (১১ মার্চ) বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও ইফতার মাহফিলে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বিরল উপজেলা শাখা’র সভাপতি মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন, উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হেসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন দোয়া ও ইফতার মাহফিল উপ-কমিটি’র আহ্বায়ক মোঃ জুলফিকার আলী। দোয়া পরিচালনা করেন বাংলাদেশ ইমাম সমিতি বিরল পৌর শাখার সাধারণ সম্পাদক ও বিরল থানা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ শহিদুল ইসলাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত