বিরল দর্পণ ডেস্ক : বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজনে আজ সোমবার (০৯ মার্চ) বিদ্যালয়ের হলরুমে বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক দোয়া ও ইফতার মাহফিলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মনজুরুল হাসান দুলু, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি রেজাউল ইসলাম বাদশা, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আসাদুল হক হিরা, বিরল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম, পৌর জিয়া পরিষদের আহ্বায়ক ও বৃহত্তর ০৫নং বিরল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আক্কারুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি আজমির হোসাইন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আফজাল হোসেন দুলাল, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিরল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা মোঃ মনসুর আলী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাসেত, উপজেলা তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান, বাংলাদেশ ইমাম সমিতি বিরল পৌর শাখার সাধারণ সম্পাদক ও বিরল থানা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ শহিদুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম’সহ বিদ্যালয়ের শিক্ষকগণ ও সাবেক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিরল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা মোঃ মনসুর আলী।