বিরল দর্পণ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র বিরল উপজেলা শাখা'র সাবেক সভাপতি রফিকুল ইসলামের সহধর্মিনী মমতাজ বেগম মুক্তা আজ বুধবার (০৪ মার্চ) রাত ১২টা ০৮ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
#মরহুমার জানাজার নামাজ আজ বুধবার (০৪ মার্চ) সকাল ১১টায় উপজেলার খয়েরবন গ্রামে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনকার্য্য সম্পন্ন করা হবে।
মরহুমার মৃত্যুতে পৃথক পৃথক বার্তায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।