
বিরল দর্পণ: দিনাজপুরে ১৫ ঘণ্টার মধ্যে আলোচিত শিশু সিরাজুম আল শামস (০৮) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৭ ফেব্রয়ারী দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন আমরুলবাড়ী (ডাঙ্গাপাড়া) এলাকায় ২য় শ্রেণির ছাত্র শিশু সিরাজুম আল শামস (০৮) নিখোঁজ হওয়ার পর রাত আনুমানিক ৯ ঘটিকায় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় একটি ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করে। দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সংবাদ পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ও আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র তাৎক্ষণিকভাবে তদন্ত কার্যক্রম শুরু করে।
পরবর্তীতে দিনাজপুর জেলার পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম এর দিকনির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আনোয়ার হোসেন ও সহকারী পুলিশ সুপার (বিরামপুর সার্কেল) নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা ও নবাবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম ১৫ ঘণ্টার মধ্যে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন ও ঘটনায় জড়িত আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হলেন, দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার আমরুল বাড়ী (ডাঙ্গাপাড়া) এলাকার আমানুর ইসলাম আমান (২১)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পূর্বের পারিবারিক বিরোধ ও ক্ষোভের জেরে আসামী কৌশলে শিশুটিকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করে এবং মরদেহ গোপনের উদ্দেশ্যে পার্শ্ববর্তী একটি ভুট্টা ক্ষেতে ফেলে রাখে। তার দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরি ও ভিকটিমের ব্যবহৃত স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।
Leave a Reply