1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বিরলে তিন মাদকসেবী’কে জরিমানা’সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বিরলে ৭৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার বুনিয়াদপুর আইডিয়াল ক্যাডেট স্কুলের ১০ বছর পূর্তি উদযাপন বাগান পরিচর্চা করে ব্যস্ত সময় পার করছেন বিরলের লিচু চাষীরা দিনাজপুর-৩ আসনে মনোনয়ন ফরম জমা দেন বাসদ এর জেলা শাখার আহবায়ক কিবরিয়া হোসেন বিরলে ওয়ার্ল্ড ভিশনের শিশু বিবাহ ও শিশু শ্রম বন্ধে ক্যাম্পেইন বিরলে একটি গ্রামের চিত্র বদলে দিয়েছে পোল্ট্রি খামার বিরলে ওয়ার্ল্ড ভিশন এর জিংক সমৃদ্ধ ব্রি ধান-১০০ বীজ বিতরণ দিনাজপুরে গানে গানে মাতালেন সংগীত শিল্পী বিপাশা মুরশালিন বিরলে ক্লুলেশ হত্যাকান্ডের রহস্য উম্মোচন; জড়িত ৩ বন্ধু গ্রেপ্তার

বলিউড তারকারা সরকারের বিরুদ্ধে কথা বলতে ভয় পান!

  • প্রকাশিত : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৬৫২ বার

বিরল দর্পণ : ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনযায়ী, জাভেদ আখতার সম্প্রতি কপিল সিব্বালের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে সরকারের বিরুদ্ধে তারকাদের নীরবতার চর্চা নিয়ে বলেন, বেশিরভাগ বলিউড তারকা সরকারের সমালোচনা করতে ভয় পান, কারণ এর ফলস্বরূপ তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হতে পারে এমন শঙ্কায়।

জাভেদ আখতার আরও বলেন, ‘ভারতীয় চলচ্চিত্রজগতের মানুষজন সরকারের বিরুদ্ধে কোনো মন্তব্য করতে ভয় পান। এই ভয়ের সংস্কৃতির কারণে তারা নীরব থাকেন। যদি কেউ সরকারের বিরুদ্ধে কিছু বলে, তাহলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), সিবিআই বা আয়কর দপ্তরের হানা পড়তে পারে।’

তিনি আরও যুক্ত করেন, ‘আমেরিকার অভিনেত্রী মেরিল স্ট্রিপ যেমন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন, তেমনটা ভারতের শিল্পীরা সহজে করতে পারেন না। তাদের ভয়ের কারণে তদন্ত শুরু হতে পারে। মেরিল স্ট্রিপের বাড়িতে তো কোনো আয়কর দপ্তর হানা দেয়নি। এই ধরনের ভয় সত্যিই রয়েছে কি না, সে বিতর্কে আমি যেতে চাই না, তবে এটি এক ধরনের সন্ত্রাস যা অনেককেই মুখ বন্ধ রাখতে বাধ্য করে।’

তিনি স্পষ্টভাবে আরও বলেন, ‘এ ভয়টাই অনেককে মুখ বন্ধ রাখতে বাধ্য করে, কিন্তু আমি বলিউডের প্রথম সারির তারকাদের সমালোচনা করব না। আমি জানি, সবাই তাদের মতামত দিতে ভয় পায়। তবে এই পরিস্থিতি পরিবর্তন করতে কিছু করা দরকার। চলচ্চিত্রজগত মূলত একটি বিনোদন দুনিয়া হলেও, এই পেশার মানুষরা সমাজের অংশ। বাইরের পৃথিবীতে যে চাপ থাকে, তা তারা ভেতরেও অনুভব করেন। পার্থক্য শুধু একটাই—তাদের দৃশ্যময়তা অনেক বেশি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট